বাবুগগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা- এর সভাপতিত্বে সভায় দিবসের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সভাপতির বক্তব্যে ইউএনও আসমাউল হুসনা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং জাতীয় এই দিবসগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতা। সভায় উপস্থিত সকলে দিবসগুলো সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালনের বিষয়ে একমত পোষণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।