শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চরমোনাই পীরের ফুফাতো বোনের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের পাশে মুয়াযযম হোসাইন হেলাল

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালিকা, বিশিষ্ট দ্বীনপ্রেমী মারিয়াম জাহান রায়হানা (বড় আপা) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার ইন্তেকালের সংবাদে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায় উপস্থিত হয়ে মরহুমার পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “মারিয়াম জাহান রায়হানা (বড় আপা) একজন দ্বীনপ্রেমী ও সমাজসেবী নারী হিসেবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকাল নিঃসন্দেহে পরিবার, স্বজন এবং তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি। এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মরহুমার পরিবারের এই শোকের সময়ে তাদের পাশে রয়েছি।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা মরহুমার জীবনের সব নেক আমল কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তায়ালা সবর ও ধৈর্য দান করুন—আমরা সেই দোয়া করি।”
এ সময় মরহুমার পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহফুজ আমিন, এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, মরহুমা মারিয়াম জাহান রায়হানা (বড় আপা) বরিশাল ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালিকা হিসেবে নারী শিক্ষার প্রসার এবং দ্বীনি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আকস্মিক ইন্তেকালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহেরাব হোসেন রিফাত  এসো রক্তদানে এগিয়ে যাই এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *