সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

বিএমপির বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। রোববার (১৪ জুন ) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুন বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া পূর্বের মামলাসহ নিয়মিত মামলায় ৬ জন, অন্যান্য আইনে ১ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

সব মিলিয়ে মোট ৩১ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। বিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *