আমতলী প্রতিনিধি: আদালতের আদেশ অমান্য করে হারুন মুসুল্লী ও আমজেদ খাঁনসহ তার সহযোগীরা জমি চাষাবাদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিব মামুন প্যাদা এমন অভিযোগ করেছেন। খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ গিয়ে চাষাবাদ বন্ধ করে দিয়েছেন।
জমি চাষাবাদ মামুন প্যাদা বাধা দেয়ায় তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন তারা। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের মামুন প্যাদা ও তার ওয়ারিশরা নিলাম খরিদসুত্রে ও আদালতের রায়ে ৯.৭৬ একর জমির মালিক হন। ওই জমি তারা ভোগদখল করে আসছেন। ২০২০ সালে ওই জমি প্রতিবেশী হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তার সহযোগীরা তাদের দাবী করে জোরপুর্বক চাষাবাদ করে। এ নিয়ে ওই বছরেই আমতলী সহকারী জজ আদালতে মামুন প্যাদা ও তার ওয়ারিশরা মামলা দায়ের করেন। আদালতের বিচারক ২০২২ সালের ২৯ মে মামুন প্যাদার ও তার ওয়ারিশগনের পক্ষে রায় প্রদান করেন। এরপর থেকে গত চার বছর ধরে মামুন প্যাদা ও তার সহযোগীরা জমি ভোগদখল করে আসছেন। বুধবার মামুন প্যাদা ওই জমি চাষাবাদ করতে গেলে হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে এবং হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বুধবার রাতে মামুন প্যাদা আমতলী থানায় ডাধারণ ডায়েরী করেছেন। তাদের ভয়ে মামুন প্যাদা পালিয়ে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তার সহযোগীরা জমি চাষাবাদ করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ বন্ধ করে দেন। তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন মামুন প্যাদা।
মামুন প্যাদা অভিযোগ করেন, নিলাম খরিদ সুত্রে এবং আদালতের রায়ে ৯ একর ৭৬ শতাংশ জমির মালিক আমি ও আমার ওয়ারিশরা। ওই জমি আমি ভোগদখল করে আসছি। কিন্তু বুধবার আমি জমি চাষাবাদ করতে গেলে হারুন মুসুল্লী, আমজেদ খান ও তার সহযোগীরা আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। তাদের ভয়ে আমি আত্মগোপনে আছি। তিনি আরো বলেন, আদালতের আদেশ অমান্য করে বৃহস্পতিবার হারুন মুসুল্লী ও আমজেদ খাঁনের লোকজন জমি চাষাবাদ করছে। পরে পুলিশ গিয়ে জমি চাষাবাদ বন্ধ করে দিয়েছেন। পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
আমজেদ খাঁন বলেন. ৯.৭৬ একর জমি গত ৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। ওই জমি জোরপূর্বক মামুন প্যাদা চাষাবাদ করছে। এ বছর তাকে জমি চাষাবাদ করতে দেইনি। তিনি আরো বলেন, এ জমিতে ৩৫ জন অংশীদার রয়েছে। আমার রয়েছে মাত্র ২০ শতাংশ জমি। আমি এ বিষয়ে বেশী কিছু বলতে চাই না।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।