বুধবার, নভেম্বর ১১, ২০২৬

“জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক প্রশাসন”- ডিসি গোলাম রব্বানী”

ফরিদ আহমেদ নেছারাবাদ প্রতিনিধি : জনগণের ভোগান্তি হ্রাস এবং স্থানীয় নানা সমস্যা চিহ্নিত করে তা দ্রুততম সময়ে সমাধানের জন্য প্রশাসন পূর্ণ আন্তরিকতার সাথে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ গোলাম রব্বানী। ​তিনি স্পষ্ট জানান, সরকারি দপ্তরগুলোর মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা। তাই যে কোনো সমস্যা বা অভিযোগ পেলেই প্রশাসনিকভাবে দ্রত পদক্ষেপ গ্রহণ করা হবে।
‎
‎​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাঁদের এলাকার দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থা, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধাসংক্রান্ত নানা সংকট ডিসির নিকট তুলে ধরেন।
‎
‎এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎
‎​জেলা প্রশাসক বলেন, ​“উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
‎
‎​মাদক ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও সামাজিক অপরাধ নির্মূল সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।
‎বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করতে তৃণমূল পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সামাজিক উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা ও সামর্থ্য অনুযায়ী লজিস্টিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
‎
‎​জনগণের সেবা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

আরো পড়ুন

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ

আবু জিহাদ বরগুনা  প্রতিনিধি : বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *