বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জে অভিযান: ২ জেলের কারাদণ্ড

বাবুগঞ্জ প্রতিনিধি : জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীতে দিনভর জোরালো অভিযান চালানো হয়েছে। ১৫ অক্টোবর পরিচালিত এই বিশেষ অভিযানে ২ জন মৌসুমী ইলিশ শিকারীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা-এর নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এবং বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে সুগন্ধা নদী থেকে হাতেনাতে ২ জন মৌসুমী জেলেকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত মো: মাসুম ঘরামী (৩৫), পিতা- মৃত আব্দুল করিম হাওলাদার, গ্রাম- দক্ষিণ ভূতেরদিয়া (কেদারপুর) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং মো: ফারুক (৩০), পিতা- মো: ইউনুস হাওলাদার, একই গ্রামের বাসিন্দাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নদী থেকে আনুমানিক ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সরকারের এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সুগন্ধা নদীসহ উপজেলার সবকটি পয়েন্টে প্রশাসনের এই কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

আমতলীতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *