সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার ১২তম দিনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
দক্ষিণ আইচা থানা পুলিশ সূত্রে জানা গেছে,  নিষেধাজ্ঞা চলাকালে চর কুকরী মুকরী থেকে মা ইলিশ পরিবহনের তথ্যের ভিত্তিতে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ কেজি মা ইলিশ জব্দ করে পুলিশ।
পরে উপজেলা মৎস্য  উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ এর উপস্থিতিতে জব্দ করা ইলিশ মাছ  স্থানীয় নয়টি মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির  জব্দ করা মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক- গণপূর্ত প্রতিমন্ত্রী

এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার রয়েছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *