মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে তৃতীয় দিনেও সোমবার (১৯ অক্টোবর) বরিশাল নগরীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করা কিংবা ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা দেশের জনগণ পছন্দ করে না। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। ধর্মের নামে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন ও বিশৃঙ্খলা বিএনপি সরকার বরদাশত করবে না বলেও মন্তব্য করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে একই দিনে তিনি অসুস্থ বরিশাল মহানগর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর সরদারের বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

আরো পড়ুন

আপনাদের কাছ থেকে সংখ্যালঘু শব্দটি শুনতে চাই না আর- গণপূর্ত প্রতিমন্ত্রী

ফরিদ আহমেদ, নেছারাবাদ : ‎‎ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *