বুধবার, অক্টোবর ২১, ২০২৬

শারদীয় দুর্গোৎসব: আজ মহানবমী

কমল সেনগুপ্ত : “এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না,আমায় বলে বলবে লোকে মন্দ,আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না”। এ যেন বাংগালী ঘরের বিবাহিত মেয়ের স্বজনের চিরায়ত আকুতি। দুর্গার আরেক নাম উমা। গানটির মূল রচয়িতা হলেন দ্বিজ রামপ্রসাদ সেন। এতে মা দুর্গার বিদায় নিয়ে রামপ্রসাদের মানসিক কষ্ট ও উমাকে শ্বশুর বাড়ীতে ফিরিয়ে না দেয়ার আকুতি প্রকাশ করা হয়েছে। এ আকুতি সকল বাংগালী হিন্দুর। কাল মহা নবমী। ছোট ছোট শিশু কিশোররা দেবীর আকুতি জানায়, নবমীর রাত যেন শেষ না হয়। কিন্তু ঘড়ির কাঁটা থেমে থাকে না। চলে আপন গতিতে।

সন্ধি পূজা শেষ। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণেই দেবী রাবণের শিরচ্ছেদ করে। অসুর বিনাশ করে মর্তে শান্তি প্রতিষ্ঠা করে। এ কারনেই সন্ধিপূজার মাহাত্ম্য পুরাণে এতো বেশি। অষ্টমীর সমাপ্তি ও নবমীর সূচনার সন্ধিক্ষণে করা হয় সন্ধিপূজা। দশমীতে হয় দেবীর বিসর্জন। জলেই মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়। মহাষষ্ঠী আর অকাল বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

গতকাল গভীর রাত পর্যন্ত মন্দিরে মন্দিরে দর্শনার্থীদের প্রচুর ভীড় লক্ষ্য করা যায়। দপ্তর খানা, কাউনিয়া, সদর রোড, ফলপট্টি, ভাটিখানা, বড় কালীবাড়ী, কাঠপট্টি, শঙ্করমঠ পূজা মন্ডপ পূর্ণ হয় ভক্তদের ভীড়ে। প্রধান প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে ট্রাফিক পুলিশ দক্ষ হাতে সব মোকাবিল করে।

এবারে বরিশাল মহানগরীতে ৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজনীন ৪২ টি, ব্যক্তিগত ৬ টি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় পূজার সংখ্যা ৫৯০। বরিশাল জেলার দশটি উপজেলার মধ্যে আগৈলঝাড়ায় সর্বোচ্চ ১৬৯ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও উজিরপুর উপজেলায় ১১২ টি, গৌরনদীতে ৭৭ টি বাকেরগঞ্জে ৭৫ টি, বানারীপাড়ায় ৫৬ টি, সদর উপজেলায় ২৬ টি, বাবুগঞ্জে ২৬ টি, মেহেন্দিগঞ্জে ২৩ টি, হিজলায় ১৪ টি, মুলাদী উপজেলায় ১২ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গা পরম ভক্তিময়। তার এক রূপ অসুর বিনাশী, আরেক রূপ মমতাময়ী মাতার। তিনি অশুভর প্রতীক অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেন। এর মধ্য দিয়ে অন্যায় অশুভর বিপরীতে ন্যায় ও শুভশক্তির জয় ঘোষিত হয়। তিনি কেবল সৌন্দর্য-মমতা-সৃজনের আধারই নন, অসহায় ও নিপীড়িতের আশ্রয়দানকারী এবং নির্যাতিত-নিপীড়িতের নির্ভরযোগ্য ভরসাস্থল।

আরো পড়ুন

কলাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অর্থ বিতরণ করলেন এমপি এবিএম মোশাররফ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *