সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে অংশীজনদের সভা

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা)
এস, এম জিয়াউদ্দিন হায়দার এর সাথে বরিশালের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে মঙ্গলবার বেলা দেড়টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উম্মুক্ত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী, স্বাস্থ্যের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম, বিসিসি পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মো: ইউসুফ আলী, মাহবুব আলম, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ সাংবাদিক, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বরিশাল নগরীর বর্জ্য অপসারণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধিরা নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আরো পড়ুন

জি.এম মনিরের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *