বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

জাকির ফরাজী : ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন করে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‎প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেন। একই সঙ্গে সারাদেশে একযোগে উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরেও এ কর্মসূচি পালন করা হয়।
‎এ উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য এলিজা জামান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা।
‎আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম শেষে সি অফিস চত্বর থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।
‎নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

মুলাদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান মুলাদী সরকারি কলেজ হলরুমেদেখানো হয়

ভূঁঁইয়া কামাল, মুলাদী: নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *