রবিবার, মার্চ ১৫, ২০২৬

গণঅভ্যুত্থান-শোক-বিজয়ের বর্ষপূর্তিতে বরিশালে ড্যাবের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই আগস্ট গনঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং আয়োজন করা হয়েছে।
 বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার আয়োজনে সকাল সাড় ১১টায় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সহযোগিতা করেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেট ক্রিসেন্ট।
আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিন বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডা. কবিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনেম সাদ, ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ) সহ অন্যান্যরা।
আয়োজিত রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচিতে শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রক্তদানসহ সাধারণ মানুষের ব্লাড গ্রুপিংয়ে সহায়তা করেন।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *