বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ভোলা জেলায় জুলাই মঞ্চ কাঠামো গঠন, আহবায়ক তানজিল, মুখপাত্র জাকির 

আজিম উদ্দিন খান, লালমোহন ভোলা প্রতিনিধি ।।
জুলাই মঞ্চ ভোলা জেলা কাঠামো গঠন করা হয়েছে।  আহবায়ক  এ্যাডভোকেট তানজিল ইসলাম এবং মুখপাত্র  জাকির হোসেন জুয়েলকে নির্বাচন করা হয়েছে।
“ভিন্ন দল ভিন্ন পথ- দেশের প্রশ্নে ঐক্যমত”  স্লোগান ধারণ করে ২০২৪  সালের ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে অংশ নেয়া সর্বদলীয় এবং রাজনৈতিক- অরাজনৈতিক ছাত্রজনতার অন্তর্ভূক্তিতে জুলাইয়ের প্রকৃত ঐক্যের চেতনা সমুন্নত রেখে দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে গঠিত জুলাই মঞ্চের ৮১ সদস্য বিশিষ্ট ভোলা জেলা কাঠামো আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে। ৬ জুলাই ২০২৫ ইং তারিখে উক্ত কমিটি অনুমোদন দিয়েছেন জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার ও মুখপাত্র সাকিব হোসাইন।
ভোলা জেলার মুখপাত্র জাকির হোসেন জুয়েল জানান, জুলাই মঞ্চ কোন রাজনৈতিক দল বা সংগঠন নয়। জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় জুলাই বিপ্লবীদের ঐক্যের প্লাটফর্ম। উল্লেখযোগ্য যে, জাকির লালমোহনের কৃতি সন্তান।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *