সোমবার, আগস্ট ৩, ২০২৬

উজিরপুরের হারতায় অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল

 

শফিকুল ইসলাম শামীম , উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল হারতাসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা সড়িয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

২৮ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি দেখে সকল অবৈধ স্থাপনা অচিরেই অপসারণ করার নির্দেশ প্রদান করেন।

তা না হলে পরবর্তীতে সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার ঘোষণা দেন তিনি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল বলেন অবৈধ স্থাপনার বিষয়ে ইউএনও স্যারকে অবহিত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়রা সরকারি জমি দখল মূক্তসহ অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল এর সু-দৃষ্টি কামনা করেছেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *