রবিবার, মার্চ ১৫, ২০২৬

দিলারা হাফিজের সুস্থতা কামনায় লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহন প্রতিনিধি।।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের সুস্থতা কামনায় ভোলার লালমোহন উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯সেপ্টেম্বর মঙ্গলবার জোহরবাদ লালমোহন চরভুতা ইউনিয়ন বাহাদুর চৌমুহনী জামিয়া ওসমানিয়া কাওমি মাদ্রাসায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও আহ্বায়ক মো. শহিদুল ইসলাম হাওলাদারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চয়েত, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, যুবদলের সভাপতি কবির হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাঞ্চন মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জসিম মাষ্টার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মিলন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মোঃ আহসান হাবীব জুয়েল, মোঃ শিশির, মোঃ আরিফ হোসেন সাত্তার প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা বশিরউল্লাহ কাসেমী। দোয়া মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *