শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বরিশাল বিভাগ

পিরোজপুরের ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মেয়াদোত্তীর্ণ ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা গত ৯ সেপ্টেম্বর এই প্রশাসনিক অনুমোদন দেয়। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার …

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত আমজাদ ভোলা পৌর এলাকার কালিবাড়ি রোড এলাকার মো. ইব্রাহীমের ছেলে এবং সে বিজিবি সদস্য। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরকারি দীঘির পাড় সংলগ্ন মেঘনা নদী থেকে ওই লাশ উদ্ধার …

আরো পড়ুন

বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৩ কেজি গাঁজা ও ৪০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের অভিযানে ৫৬ জন এবং মহানগর পুলিশের অভিযানে ২৯ জন রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে …

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত …

আরো পড়ুন

বরিশালে বিসিআইসির সারের বাফার গুদাম উদ্বোধন

আযাদ আলাউদ্দীন ।। কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টায় আয়োজিত অনুষ্ঠানে বাফার গুদামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে …

আরো পড়ুন

পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদসহ সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ। এক শোক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জির এভাবে চলে যাওয়া সাংবাদিকদের জন্য অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক। এসময় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার …

আরো পড়ুন

পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটি নাগরিক দায়িত্ব—    বিভাগীয় কমিশনার খলিল আহমেদ

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছিনা দারুসসুন্নত কামিল মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশালের …

আরো পড়ুন

ঢাকায় গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাদক, চাঁদাবাজি, দখল ও দুর্নীতিমুক্ত গুয়াবাড়িয়া গড়ার আহ্বান

হিজলা প্রতিনিধিঃ ঢাকাস্থ গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের উদ্যোগে ঢাকায় অবস্থানরত গুয়াবাড়িয়া ইউনিয়নের সম্মানিত ভাইদের নিয়ে এক প্রীতি সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ তসলিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার সেক্রেটারি …

আরো পড়ুন

লালমোহনে  মসজিদ কমিটির আয়োজনে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি : লালমোহনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শবিষয়ক সিরাত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয়। ‘এ’ গ্রুপে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি এবং ‘বি’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল সিরাতুন্নবী ও …

আরো পড়ুন

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ববি প্রতিনিধি সন্ত্রাসী কায়দায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল মোল্লাকে মারধর করার প্রতিবাদে  সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ মিছিলে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল সাথে সাথে এলাকাবাসীকে মাদক কারবারি ও সন্ত্রাসীদের প্রশ্রয় না দেয়ার অনুরোধ জানিয়েছে তারা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত …

আরো পড়ুন