বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বরিশাল বিভাগ

উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশন অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উজিরপুর উপজেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা …

আরো পড়ুন

যৌতুকের দাবিতে নিহত মাওয়ার পরিবারের পাশে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিন

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্বামীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্শী গ্রামের সন্তান জান্নাতুল ফেরদাউস মাওয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে তিনি মাওয়ার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে নিহতের শোকার্ত মা-বাবা …

আরো পড়ুন

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় ওই নারীর মৃত্যুর ঘটনায় তার স্বামী রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের …

আরো পড়ুন

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার চাঁদপুর ইউনিয়নের সংলগ্ন মেঘনার বুকে জেগে উঠা বাসন চরে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম নজরুল ইসলাম মনজু (৫৩)। তিনি চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত বদিউজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কৃষক মনজু নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। বেলা সাড়ে ১১টায় হঠাৎ …

আরো পড়ুন

বাকেরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে, আহত ২

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার গোলদার বাড়ি এলাকায় বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোলদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অটোরিকশাচালক শফিকুল ইসলাম স্বপন (৩৫) এবং যাত্রী শাহিন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় …

আরো পড়ুন

নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পর্যটকবাসী বাস, আহত-১৫

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি (ঢাকা মেট্রো-ব ১২৪৫৫৫) ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সকাল সাড়ে …

আরো পড়ুন

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ৪কেজি গাঁজাসহ স্বামী এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)। জানা …

আরো পড়ুন

ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমিকা সরকার, সহসভাপতি ইসরিতা জান্নাত এবং সাধারণ সম্পাদক এডিসন বৈদ্য। বৃহস্পতিবার রাতে ববির গ্রাউন্ডফ্লোরে সংগঠনটির উদ্যোগে নবীনবরণ ও কমিটি পরিচিতি অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ববির বিদায়ী নেতা সুজয় …

আরো পড়ুন

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, …

আরো পড়ুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল উত্তর জেলা বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খানের …

আরো পড়ুন