সোমবার, মে ৪, ২০২৬

হিজলায় বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন বিনষ্ট করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নৌপুলিশ।

জানা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নে প্রতি রাতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এ ব্যাপারে একাধিকবার উপজেলা প্রশাসনের মিটিং এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আলোচনা হয়।

গতকাল শনিবার, বিকাল সাড়ে চারটায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের নেতৃত্বে নৌপুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন বিনষ্ট করে দিয়েছে।

ড্রেজার বিনষ্ট করার বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, অনেক দিন যাবৎ হরিনাথপুরের নয়া ভাঙ্গনী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সারারাত বালু উত্তোলন করে ঐ ড্রেজার সেখানে রাখা হয়েছে। এজন্য নৌপুলিশ নিয়ে ড্রেজার মেশিন বিনষ্ট করে দিয়েছি। যাতে ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন করতে না পারে।

আরো পড়ুন

রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *