সোমবার, আগস্ট ৩, ২০২৬

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আাদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

বিশেষ প্রতিবেদক।।

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এসময় ইউএনডিপির প্রতিনিধি দলের সাত সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনি ঘন্টাব্যাপী আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখান প্রতিনিধি দলকে।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপি আয়োজিত বিভাগীয় শহরগুলোতে সেমিনারে অংশ নিচ্ছন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। তারই পাশাপাশি প্রতিনিধি দল বরিশাল আদালত পরিদর্শন করলেন।

তিনি আরও জানান, এসময় বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন। আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১ টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপি আয়োজিত ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি এন্ড ইফিশিয়েন্সি” শীর্ষক সেমিনারে অংশ গ্রহন করেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *