রবিবার, মার্চ ১৫, ২০২৬

বেতাগীতে পুষ্টি কমিটি দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

বশির উল্রাহ বাশার, বেতাগী‍॥

বরগুনার বেতাগীতে ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবা (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মাদ আমরুল্লাহ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর ম্যানেজার মো. আলাউদ্দিন ও ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর জেলা ব্যবস্থাপক মো. জাকারিয়া হাসান।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুমি বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসান মো. ওয়াহিদুর রহমান, বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার।
এ সভা সমন্বয় করেন ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর উপজেলা ব্যবস্থাপক সামসুন্নাহার বেগম। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *