রবিবার, জুলাই ১২, ২০২৬

বাউফলে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ডোবা থেকে শাকিল মৃধা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারের পূর্ব পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল মৃধা ওই ইউনিয়নের হাজী হাতেম আলী মৃধা বাড়ির মৃত সোবাহান মৃধার ছোট ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মিলঘর বাজার সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি কোনো দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

আরো পড়ুন

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরিশাল বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *