মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বরিশাল বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

আযাদ আলাউদ্দীন ।।

বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি জোট।
এরমরেধ্য ২ জন মন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুযারি মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছেন।
সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য রাজিব আহসান। তিনি ৩ টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয়গুলো হলো- সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহণ মন্ত্রণালয়।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য, নূরুল হক নূর ২ টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয়গুলো হলো- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
পিরোজপুর ২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আরো পড়ুন

৩৯ দিনের ছুটিতে যাচ্ছে বিএম কলেজ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান, দোলযাত্রা, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বরিশালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *