বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫০ নেতাকর্মী ছাত্র অধিকার পরিষদে যোগদান

নিজস্ব প্রতিবেদক ॥ ‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ সহ তার নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী জেলা ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছে। ‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে বরিশাল সদর রোড সংলগ্ন হোটেল সেডোনায় জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগদান করেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: রাশেদুল ইসলাম বলেন, আমরা সবাই একসাথে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবো। পুরনো বিপ্লবী সহযোদ্ধারা আবার একত্রিত হচ্ছে যা আমাদের রাজনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ‎এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইমরান শিকদার জানান, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বিপ্লবীরছাত্র অধিকার পরিষদে যোগ দিচ্ছে, এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে করবো।

‎ছাত্রঅধিকার পরিষদে যোগদান করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল অত্যন্ত গর্বের এবং সম্মানের। এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ‎ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে আমি আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তবে আমি সবসময় এই সংগঠনের ন্যায্য দাবি, আদর্শ ও লক্ষ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং সমর্থনকারী হিসেবে থাকবো। ‎আমি মনে করে বর্তমানে যদি কোনো সংগঠনের নৈতিকতা ঠিক থাকে সেটাই হলো ছাত্র অধিকার পরিষদ। ‎আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন  আরও শক্তিশালী হবে এবং তারুণ্যের কণ্ঠস্বর জালেমদের মসনদ কাপিয়ে দিবে।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রঅধিকার পরিষদে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহবায়ক, সাব্বির হোসেন সোহাগ, যুগ্ম আহবায়ক মোঃ সিফাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সজল হাওলাদার সাওন।

এছাড়াও মাহিন আব্দুল্লাহ, মো তামজীদ হোসেন শাওন, ‎মোহাম্মাদ রায়হান হাওলাদার, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোঃ ইমরান হোসেন কাইয়ুম, মেহেদী হাসান, আবেদ ইসলাম শাকিল, শফিকুল ইসলাম তুষার, মুনিম শাহরিয়ার ‎ইমন, বিল্লাল হোসেন, মোহাম্মদ ফয়সাল হোসেন, মোঃ হাসান শিকদার, আব্দুর রহমান খান, ‎মোঃ মাইদুল, মোহাম্মদ সাইমন খান, ‎মো লিজন, মো ইব্রাহিম সহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

আরো পড়ুন

পাথরঘাটায় ছাত্রদলের সাবেক সভাপতির বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা : বরগুনার পাথরঘাটায় রাতের আধারে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *