বুধবার, জুলাই ২৯, ২০২৬

আদালত বর্জন কর্মসূচি স্থগিত করল বরিশাল জেলা আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলা আইনজীবী সমিতি পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আগামী ১ মার্চ থেকে আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সমিতির এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের অবগত করা যাচ্ছে যে, বিচারপ্রার্থী জনগণের স্বার্থ ও ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পূর্ব ঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগিত করা হলো। একই সঙ্গে সমিতির সকল সদস্যকে নিয়মিত আদালত কার্যক্রমে অংশগ্রহণ করে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে স্বাক্ষর করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মির্জা মোঃ রিয়াজ হোসেন। তিনি মানবকণ্ঠকে বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে সাময়িকভাবে আমরা আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছি। পরবর্তীতে নতুন কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। এর ফলে কয়েকদিন ধরে চলমান আদালত বর্জন কর্মসূচির কারণে স্থবির হয়ে থাকা বিচারিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। বিচারপ্রার্থীদের মধ্যেও স্বস্তি ফিরবে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। এরআগে গত মঙ্গলবার থেকে আদালত বর্জন কর্মসূচি শুরু করেছিলেন সাধারণ আইনজীবীরা। পরের দিন বুধবার বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন গ্রেফতার হন। এরপর আদালত বর্জন কর্মসূচি আরো জোরদার হয়।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *