শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আগৈলঝাড়ায় কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারীকে গ্রেপ্তার

ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ঘের মালিক শেখর বসুকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরের কর্মচারী নারায়ন হালদারকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নে কদমবাড়ি শেখর বসুর নিজ মাছের ঘের থেকে শনিবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন তাকে গ্রেপ্তার করে। নির্যাতনের শিকার নারায়ন হালদার তার মামলায় উল্লেখ করেন ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। শেখর বসু জেল বের হয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। এসময় আমি অসুস্থ হয়ে পরি, পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু আমার মুখে প্রস্রাব করে দেয়।  মোবাইল, টাকা, টর্চলাইট রেখে শেখর বসু তার মায়ের কথায় পরে আমাকে ছেড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় আমি এখনো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। এ বিষয়ে আমি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছি। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, শেখর বসুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতে প্রেরন করেছি।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন, একইসঙ্গে বিভিন্ন ব্যানারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *