মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

আগৈলঝাড়ায় তিনটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে আগৈলঝাড়া প্রেসক্লাবে একত্রীভূত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় তিনটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে আগৈলঝাড়া প্রেসক্লাবে একত্রীভূত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশ অনুযায়ী আগৈলঝাড়া প্রেসক্লাব শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটি, আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটি সংগঠন বিলুপ্ত করে আগৈলঝাড়া প্রেসক্লাবের সদস্য হিসেবে তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আগৈলঝাড়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, ৮ম সাধারণ পরিষদের সভার সকল সদস্যদের আলোচনার ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা  প্রেসক্লাব ও আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সংগঠন বিলুপ্ত পত্র এবং তাদের সদস্যদের তালিকা পর্যালোচনা করে দুই সংগঠনের ১৪ জন সদস্যকে প্রেসক্লাবের সদস্য করে সকল সদস্যের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৪ জন সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ প্রেসক্লাবের নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল সোমবার ৯ম সাধারণ পরিষদের সভার সকল সদস্যদের আলোচনার ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটি সংগঠন বিলুপ্ত পত্র এবং তাদের সদস্যদের তালিকা পর্যালোচনা করে ৬জন সদস্যকে প্রেসক্লাবের সদস্য করে নেওয়া হয়। পরে ৬ জন নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ প্রেসক্লাবের নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়। আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম বলেন, প্রেসক্লাব শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার সকল সাংবাদিক সংগঠনকে একত্রীভূত করা হয়েছে। আমরা সকলে মিলেমিশে কাজ করবো। আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশে সাংবাদিকদের স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আগৈলঝাড়া প্রেসক্লাবে ১৪ জন সদস্যসহ তিনটি সংগঠন থেকে আগত ২০জন সদস্যসহ বর্তমানে প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৪ জন।

 

আরো পড়ুন

বরিশাল বারের সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন, একজনের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *