বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, তালতলী উপজেলায়

তালতলী প্রতিনিধি।।

সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, তালতলী উপজেলায় : “ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সুরক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ পালন

২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে ঘোষণা করা হয়। তখন থেকে প্রতি বছরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ বন অধিদপ্তর এই দিবসটি পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি,ছখিনা বিট অফিসার, স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী ও সাধারণ জনগন জেলে পরিবার নিয়ে তালতলী উপজেলায় টেংরাগিরি ইকো পার্ক এ অদ্য ইংরেজী ০৩.০৩.২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় এক র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র‌্যালি,মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাকাটা ইউনিয়ন এর ইউপি সদস্য টুকু শিকদার, ছখিনা বিট অফিসের বিট অফিসার জনাব মোঃ জুমেল খাঁন, তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওর্য়াক কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহজালাল ফরাজি, নেটওর্য়াক কমিটির সদস্য এবং তালতলী উপজেলা প্রেস ক্লাবের সহ-সলাপতি মং চিন থাং সহ স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী ও সাধারণ জনগন অংশ নেন। টেংরাগিরি ইকো পার্ক এ অনুষ্ঠিত র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভার বক্তারা বলেন, “বন্যপ্রাণী বলতে আমরা কেবল বাঘ বা হরিণকে বুঝি, কিন্তু বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গাছপালা, বিশেষ করে ভেষজ উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ঐতিহ্যগত জ্ঞান এবং বনজ সম্পদকে রক্ষা করতে হবে।”

আজকের তালতলী উপজেলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ পালন অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, ফিল্ড ফ্যাসিলিটের এমেন, চিনেউ, সিবিডিপি এর ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ ইমরান হোসেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

 

আরো পড়ুন

 মেয়েদের অশ্লীল ছবি-ভিডিও ধারনের অভিযোগ ববি শিক্ষার্থীর বিরুদ্ধে- শাস্তি দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তূর্য্য প্রিনাম বাড়ৈর বিরুদ্ধে অনুমতি ছাড়া নারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *