বুধবার, জুন ১০, ২০২৬

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১ মার্চ) রাত ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা সদর থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মো. মুরাদ (২৬), তার বাবা মো. আবুল কালাম। তিনি ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের আলীনগর এলাকার কাঠালি গ্রামের বাসিন্দা। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বাহিনীটি। এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল  কাশেম।

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *