বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
পর্যটন সৈকত কুয়াকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে প্রায় ৩০০ গ্রাম গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
 ৪ মার্চ (বুধবার) দুপুরে কুয়াকাটা কেরানীপাড়া গেস্ট হাউসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ও মহিপুর থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন জুয়েলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *