শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কাজিরহাটে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মোঃ তামিম হোসেন সজিব  কাজিরহাট থানা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান । মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৫টায় স্থানীয় মিলনায়তনে মাহে রমজানের গুরুত্ব-তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আজম খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আতাউর রহমান, আঃ রহমান ফারুক, মাওলানা মোসলেহ উদ্দিন প্রমুখ।
এছাড়াও স্থানীয় নেতা-কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঢাকায় গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত মাদক, চাঁদাবাজি, দখল ও দুর্নীতিমুক্ত গুয়াবাড়িয়া গড়ার আহ্বান

হিজলা প্রতিনিধিঃ ঢাকাস্থ গুয়াবাড়িয়া ইউনিয়ন ফোরামের উদ্যোগে ঢাকায় অবস্থানরত গুয়াবাড়িয়া ইউনিয়নের সম্মানিত ভাইদের নিয়ে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *