শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

মহিপুরের ধুলাসারে ওয়ার্ড বিএনপির সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ 
পটুয়াখালীর মহিপুর থানাধীন ৯ নং ধুলাসার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সভাপতি মো. জামাল দেওয়ানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. জামাল দেওয়ানকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধুলাসার ইউনিয়ন শাখা বিএনপির পক্ষ থেকে তাকে সাংগঠনিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে তিনি উক্ত নোটিশের যথাযথ জবাব দিতে ব্যর্থ হন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অব্যাহতির আদেশ ৩ মার্চ থেকেই কার্যকর হবে।

আরো পড়ুন

কর না বাড়িয়ে ৬৪৭ কোটি টাকার অনুদাননির্ভর বাজেট বিসিসি’র

নিজস্ব প্রতিবেদক : কর না বাড়িয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *