বুধবার, জুলাই ২৯, ২০২৬

কাশিপুর বাজারে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মো. আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন।

গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয়রা শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকটি ঘঠনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে।

আরো পড়ুন

পিরোজপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও

জাকির ফরাজী : পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *