সোমবার, জুলাই ২৭, ২০২৬

কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ 
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পু্র্ব  তুলাতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার  গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে মোঃ জলিল হাওলাদার ও বাদল মোল্লার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম জানান, অনেক কষ্ট করে বিদেশে কাজ করে তাদের সংসারের সবকিছু গড়ে তুলেছিলেন। ঘটনার সময় তিনি স্বামী, মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তিনি বলেন, “আমরা বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘরটি আগুনে পুড়ে পড়ে যায়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।” তিনি ধারণা করছেন, পাশের বাড়ির পিছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে দিতে পারে।
অন্যদিকে বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম বলেন, তারা কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে দুর্বৃত্তদের আগুন দেওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *