বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ঐতিহাসিক বদর দিবসে বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সেমিনার

নিজস্ব প্রতিবেদক।।

রমযান মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলীর ধারাবাহিকতা তুলে ধরে ব্যতিক্রমী আলোচনা সভা ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের আয়োজন করেছে বরিশাল সংস্কৃতিকেন্দ্র। ৭ মার্চ এবং ১৭ রমজান শনিবার বিকেল চারটায় এই সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ব্যাংকার ও গবেষক সৈয়দ ওয়ালিদুর রহমান।
প্রেজেন্টেশনে তিনি বদর যুদ্ধের ঐতিহাসিক বিজয় ও বৈশ্বিক প্রেক্ষাপটের নানামুখী বিশ্লেষণ করে দর্শকদের মুগ্ধ করেন।
বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড প্যাভিলিয়ন কমিউনিটি সেন্টারে এই আয়োজনমালায় সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি হাসান আতিক। দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক ও বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বদর দিবসসহ রমজান মাসের ঐতিহাসিক বিজয়গুলো তুলে ধরেন প্রাবন্ধিক মাহমুদ ইউসুফ। প্রবন্ধটি পাঠ করেন অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আব্দুল হাই। পঠিত গবেষণামূলক এই প্রবন্ধে রমজান মাসে সংগঠিত বিজয়গুলোর ধারাবাহিক ও ঐতিহাসিক চিত্র উঠে আসে।
অনুষ্ঠানে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুন উর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদ হোসেন দুলাল।
বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বরিশাল জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সরোয়ার হোসাইন এবং বাংলাদেশী সাংস্কৃতিক জোট ও বরিশাল জেলা জাসাসের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর। উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার, চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রব ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসাইন।
আলোচনার ফাঁকে ফাঁকে চলে ইসলামী গানের মনোমুগ্ধকর পরিবেশনা। বরিশাল সংস্কৃতিকেন্দ্র ও হেরাররশ্মি শিল্পগোষ্ঠীর শিল্পীরা কোরাস ইসলামি সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

আরো পড়ুন

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে দুই পরীক্ষার্থী হাসপাতালে

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *