বরগুনা প্রতিনিধি।।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ বছর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক থিম ছিল “Give to Gain” (দিয়ে অর্জন), যা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেয়। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে নারীরা পুরুষের তুলনায় মাত্র ৬৪ শতাংশ আইনি অধিকার ভোগ করছেন। এই বৈষম্য দূর করতে ২০২৬ সালের আয়োজনে ‘ন্যায়বিচার’ ও ‘সক্রিয় উদ্যোগ’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সকাল ১১ টার সময় তালতলী উপজেলা পরিষদ এর পায়রা হলরুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবু জাফর মোহাম্মদ ইলিয়াস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।
আজকের অনুষ্ঠান এর প্রধান অতিথি জনাব জনাব আবু জাফর মোহাম্মদ ইলিয়াস বলেন, , “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত হয়। তিনি উপস্থিত সকল কে বলেন নারীর যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে হবে”
আজকের তালতলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ হোসেন মোঃ মেহেদী হাসান, ফিল্ড ফ্যাসিলিটের এমেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।