বরগুনা প্রতিনিধি।।
অদ্য ইংরেজী ০৯.০৩.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর বাস্তবায়িত উদ্দ্যেগে ফিসনেট প্রকল্প এর আওতায়, তালতলী উপজেলার ৬নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ এর হল রুমে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে চিহ্নিত দুর্যোগ ঝুকি প্রশমনে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমম্বয়ে যাচাই করন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব দিয়ে সকলের কুশল বিনিময় এর মধ্য দিয়ে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমম্বয়ে যাচাই করন কর্মশালা শুরু করা হয়। উপস্থিত দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমম্বয়ে চিহ্নিত দুর্যোগ ঝুঁকি প্রশমনে কর্ম পরিকল্পনা যাচাই করণ কর্মশালাতে ইউনিয়ন এর বিভিন্ন ওর্য়াড থেকে প্রাপ্ত ঝুঁকি সমূহ বিচার বিশ্লেশন করা হয় এবং উপস্থিত সকলের সমন্বয়ে সেগুলিকে অগ্রধিকার ভিত্তিতে উপস্থাপন করা হয়। উপস্থাপন শেষে অগ্রাধিকার ভিত্তিক দুর্যোগ ঝুঁকি সমূহ নিরসনে এক কর্ম পরিকল্পনা প্রনণয় করা হয়। পরিকল্পনা প্রনয়নে অংশগ্রহন করেন,ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান বাচ্চু,তিনি বলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর ইউনিয়ন পর্যায় চিহ্নিত দুর্যোগ ঝুঁকি প্রশমনে কর্ম পরিকল্পনা যাচাই করণ কর্মশালা সময় উপযোগী কার্যক্রম উল্লেখিত দুর্যোগ সমূহ এর ব্যপারে আগে থেকে পদক্ষেপ গ্রহন করলে ক্ষয়ক্ষতি নিরসন করা সম্ভব।
উক্ত কর্মশালাটি সঞ্চালনা করেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, কর্মপরিকল্পনা প্রণয়নে অংশ গ্রহণকারীদের সার্বিক সহায়তা করেন ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়ন এর সিপিপি এর সদস্যগন, সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক ও সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন ও ফিল্ড ফ্যাসিলিটেটর চিনেউ।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।