সোমবার, মার্চ ৯, ২০২৬

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ মামলা করে বিপাকে সাবেক  শিক্ষক এখন জীবন নাশের হুমকীতে দিশেহারা 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সাবেক  সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা জমি সংক্রান্ত  মামলা দায়ের করার পর থেকে জীবন নাশের হুমকি ওঅবর্ণনীয়  হয়রানির শিকার হচ্ছেন এমন  অভিযোগ করেছেন।
ওই  মামলার ২ নম্বর আসামি মোঃ লোকমান  জেল হাজতে থাকায় অপর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। আসামী  ফোরকান হাওলাদার, তার ছোট ভাই নিজাম হাওলাদার ও মামা নান্নু হাওলাদার জোরপূর্বক জমির সীমানার বেড়া কেটে নিয়ে যায় এবং রাতের আধাঁরে হামলার চেষ্টা করে। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।
মামলার আসামিরা হলেন- আবুল হাসেম (৭০), মোঃ লোকমান (৪৫), মোঃ ফোরকান হাওলাদার (৪০), নিজাম হাওলাদার (৩৫), জালাল হাওলাদার (৭২), নান্নু হাওলাদার (৬৮), মোঃ ইয়াসিন (২৫) ও মোঃ আল আমিন (২৩)।
মামলার বিবরণে জানা যায়,  খেপুপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত একাধিক দলিলের মাধ্যমে মোট প্রায় ১.৯৬ একর জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে বসতবাড়ি, বাগান, পুকুর তৈরি করে বসবাস ও চাষাবাদ করে আসছেন শিক্ষক আলমগীর হোসেন মোল্লা।
বর্তমান বিএস জরিপে জে এল নং-৩২, মিঠাগঞ্জ মৌজার বি এস ৫৮০ নং খতিয়ানে প্রায় ১.৮০ একর জমির রেকর্ডও তার নামে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নিরাপত্তাহীন আলমগীর মোল্লা জানান,অভিযুক্ত আসামীরা  সংঘবদ্ধ ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের সদস্য। তারা তার মালিকানাধীন এসএ ১৫৬ ও ২৪৫ নং খতিয়ানের জমির মধ্যে বিএস ৪২০৭, ৪২১৩ ও ৪২১৪ নং দাগের মোট ৩৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। এ সময় জমির উপরিভাগের মাটি কেটে জমির আকার-আকৃতি পরিবর্তন করে নিজেদের বাড়ির সাথে মিশিয়ে নেয় এবং এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন আলমগীর মোল্লা।
ঘটনার সময় তিনি ও সাক্ষীরা বাধা দিলে আসামিরা খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে জমিটি নিজেদের বলে এলাকায় প্রচার করতে থাকে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিনি ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)(ক), ৭, ১০, ১৩ ও ১৬ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন।  বর্তমানে আদালত কর্তৃক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

আরো পড়ুন

বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে এনিমেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *