সোমবার, মার্চ ৯, ২০২৬

‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, গৌরনদী বরিশাল:
‎বরিশালের গৌরনদীতে ২৫ মার্চ “গণহত্যা দিবস-২০২৬” পালন এবং ২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহিম।
‎সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
‎সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, আনসার ভিডিপি কর্মকর্তা হুকুম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা সাখী, প্রকৌশলী মো. অহিদুর রহমান, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি প্রমুখ।
‎সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে এনিমেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *