রবিবার, মার্চ ১৫, ২০২৬

আগৈলঝাড়ায় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

আগৈলঝাড়া প্রতিনিধি‍॥
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল মাধ্যমিক বিদ্যালয়ে  ৭ই নভেম্বর জাতীয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান উদ্বোধন করেন আগৈলঝাড়া  উপজেলা  বিএনপির যুগ্ন আহ্বায়ক ও রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোল্লা, রাজিহার ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা বি এম শরীফ, যুবদল নেতা ও সাংবাদিক আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, যুবদল নেতা আলী আজগর মোল্লা, বিএনপি নেতা নিজাম উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিকদার শাকিল ও অত্র বিদ্যালয়ের  শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।

আরো পড়ুন

ধারণক্ষমতার পাঁচগুন যানবাহনে অচল বরিশাল নগরী

ফাহিম ফিরোজ ॥ পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই অচল হয়ে পড়ছে বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *