ভূঁইয়া কামাল, মুলাদীঃ
বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ৯ মার্চ সোমবার বিকাল ৪টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবু ছালেহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল্লাহ মোহাম্মদ আহাদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলার সহ-সভাপতি মো: আরিফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মাওঃ মোরশেদ আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল মোতালেব, মুলাদী পৌরসভার জামায়াতের আমির মো. হুমায়ুন কবির ও মুলাদী উপজেলা শিবিরের সভাপতি মো: হামিম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাস্টার আব্দুল মান্নান বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস।
এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। রমজানের শিক্ষাকে
কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। অন্যান্য বক্তারা বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। কোরানের কারণেই এ মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার কয়েকশত মানুষ অংশ গ্রহণ করে। ইফতার মাহফিলে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা আমির মাওঃ আবু ছালেহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।