মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের প্রকৌশলী মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক গোফরান বিশ্বাস পলাশ, জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক, হাফিজুর রহমান, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরিদ উদ্দীন বিপু, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, রফিকুল ইসলাম মিরাজ, আহমেদ তানভীর পাশা ও হুমায়ুন কবিরসহ প্রেসক্লাবের সাংবাদিকরা।
বক্তারা প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্মরণসভা শুরুর আগে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।