বুধবার, জুলাই ২৯, ২০২৬

ঝালকাঠিতে ওসমান হাদীর স্মরণে  ছাত্রশিবির এর ইফতার মাহফিল ও কুরআন বিতরণ কর্মসূচি 

বুলবুল আহমেদঃ
ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই বিপ্লবের বীর সেনানী এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে ইফতার মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ বিকেলে পৌরসভা সভাপতি মু. মাইনুল আহসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিল জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. এনামুল হাসান,জেলা সেক্রেটারি মোঃমাহমুদুল হাসান, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো. মনিরুজ্জামান,ইসলামি ছাত্রশিবির এর  সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান,  ইসলামী ছাত্রশিবির এর জেলা দপ্তর সম্পাদক মো. শাকিল শিকদার প্রমূখ। এর আগে স্থানীয় শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে পবিত্র কুরআন শরীফ তুলে দেন অতিথিবৃন্দ।

আরো পড়ুন

বরিশালে নৌযান শুমারি অবহিতকরণ সেমিনার

নিজস্ব প্রতিবেদক : ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি’ স্লোগান নিয়ে ২০-২৯ আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *