উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মুসলিম মেয়েদের সাথে মুসলিম পরিচয় দিয়ে একাধিক ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কালাইয়া ইউনিয়ন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার ব্যানারে বুধবার (১১ মার্চ)দুপুর ২টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালাইয়া বাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ মালাকারের ছেলে জয় মালাকার বিভিন্ন সময়ে মুসলিম পরিচয় ধারণ করে স্থানীয় বেশ কয়েকজন মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে তাদের ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
উপজেলার কালাইয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। “বিক্ষুব্ধ জনতা” ব্যানারে আয়োজিত এই মিছিলটি কালাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। মিছিলটি শেষ হয় অভিযুক্ত জয় মালাকারের বাসার সামনে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কালাইয়া বাজারের ব্যবসায়ী মো: আরিফ হোসেন, তিনি বলেন, “জয় মালাকার বিভিন্ন মুসলিম মেয়েদের সাথে পরিচয় গোপন করে ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই প্রতারণা ও নৃশংসতা চালিয়েছে। তার শাস্তি হওয়া উচিত ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যদি তার সঠিক বিচার না হয়, তাহলে সমাজে এরকম ঘটনা চলতে থাকবে এবং কেউ নিরাপদ থাকবে না।”
বক্তারা আরও বলেন, এই ধরনের সাম্প্রদায়িক প্রতারণা ও নৈতিক স্খলনের সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।