বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

খেজুর কান্ডে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম

এরশাদ সোহেলঃ

সৌদি আরবের কিং সালমান হিউম্যানেটেরিয়ান কর্তৃক উপহার দেয়া খেজুর না পেয়ে ভোলার বিভিন্ন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে পোস্ট করেছেন নেটিজেনরা। এ ঘটনায় পুরো জেলাজুড়ে তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ফেসবুক ব্যবহারকারীরা।

গতকাল এনসিপি জোট মনোনিত এমপি হাসনাত আবদুল্লাহ’র কুমিল্লায় খেজুর বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিও দেখে ভোলার তজুমদ্দিন সহ বিভিন্ন এলাকার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে ‘ভোলার খেজুর গেলো কই’ লিখে বিভিন্ন পোস্ট দেন।

কেউ কেউ লিখেন ‘হাসনাত আব্দুল্লাহর পোস্ট থেকে আমরা খেজুর সম্পর্কে জানতে পারলাম,তবে ভোলায় কেউ খেজুর পেয়েছে এমন খবর জানলাম না। হাসনাইন তানভীর নামে এক তরুণ উদ্যোক্তা  প্রশ্ন ছুড়ে লিখেন,’তজুমদ্দিন উপজেলায় সরকারি বরাদ্ধের খেজুর কারা কারা পেয়েছেন..?’ বাদশাহ সুলতান নামে একজন লিখেন,’আমাগো ভোলা-১আসনের খেজুর গেলো কই?’ মুহা:ফরীদ নামে এক শিক্ষক ব্যঙ্গ করে লিখেন, ‘রোজার পরে কিন্তু খেজুর নিবোনা,আমার ভাগের খেজুর রোজা থাকতেই দিয়ে দেন’

দূর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে ভোলার হতদরিদ্রদের মাঝে ১৮৭ কাটুন খেজুর বিতরণ করার কথা থাকলেও তা পুরোপুরি বিতরণ হয়নি বলে জানা যায়। এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার বলেন, ‘আজ আমি অফিসে যাই নাই,শুনেছি এই খেজুর গুলো বিতরণ করা হইছে ‘

আরো পড়ুন

আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *