শনিবার, অক্টোবর ১০, ২০২৬

মুলাদীতে মহান শহীদ দিবস ও ভাষা দিবস পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদীতে যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারী শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা আয়োজন করেছে। রাত ১২:০১ মিনিটে মুলাদী সরকারী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী, উপজেলার সকল সরকারী- বেসরকারী অফিসে, শিক্ষা ও ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় প্রভাত ফেরী, আলোচনা ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতা। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা থানা প্রশাসন, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), পৌর জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী ছাত্রদল, মুলাদী প্রেসকèাব, মুলাদী রিপোর্টাস ইউনিটি, উপজেলা সাংবাদিক ইউনিয়ন, অন-লাইন প্রেসক্লাব, মুলাদী সরকারী কলেজ, মুলাদী সরকারী মাহমুদজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী মহিলা কলেজ, মুলাদী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, মুলাদী চাইল্ড কেয়ার স্কুল, মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুলাদী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ৯টায় মুলাদী সরকারী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক মো: গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, উপজেলা স্বাস্থ’্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন। অনুষ্ঠানে সভাপতি বলেন, ‘ভাষা সৈনিকরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *