সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বিএম কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর চায়না প্যালেস রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যক্ষ আ. খা মো. আব্দুর রব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর আবদুর রহমান সরদার।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাদশা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি ব্রজমোহন কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আযাদ আলাউদ্দীন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন
অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, প্রফেসর বিমল চক্রবর্তী, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সানজিদা জামান, আকবর মুবিন, এম. সাইফুল্লাহ, মহিবুবুল্লাহ খান, তরিকুল ইসলাম, নাইমুর রহমান প্রমুখ।

এসময় ইফতার মাহফিলে ব্রজমোহন কলেজ বাংলা বিভাগ এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

আরো পড়ুন

কাশিপুর বাজারে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানার কাশিপুর বাজারের পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *