বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

বরিশালে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

আযাদ আলাউদ্দীন।।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বরিশালে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা ৪ জুলাই শনিবার রাতে শেষ হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার, বরিশাল জেলা জাসাসের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর, মহানগর জাসাসের আহবায়ক মীর আদনান আহমেদ তুহিন, জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, সংগীত পরিচালক সজীব আহমেদসহ সাংস্কৃতিক সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে নজরুল সংগীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পরে বরিশাল জেলা ও মহানগর জাসাসের আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পী জহরুল হাসান সোহেলের গ্রন্থনা ও সংগীত পরিচালনায় বরিশালের আঞ্চলিক গানের গীতি আলেখ্য ‘ঐতিহ্যের বরিশাল’ পরিবেশন করেন মহানগর জাসাসের শিল্পীরা।
মালিহা ইসলাম মুনা ও শফিকুল ইসলামের পরিচালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী      রণসংগীতের তালে ও কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য।

আরো পড়ুন

চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ‎

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *