বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

লালমোহনে নাগরিক উন্নয়ন ফোরামের ঈদ সামগ্রী বিতরণ

লালমোহন প্রতিনিধি : নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন – তজুমদ্দিনের পক্ষ থেকে দুই শতাধিক অসহায়,গরীব ও দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা ও ফরাজগঞ্জ ইউনিয়নে এই বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। ফোরামের প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান শান্ত’ র সার্বিক পরিচালনায় এই বিতরন সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার অর্থায়নে লালমোহন – তজুমদ্দিনের প্রতিটি ইউনিয়নে এক হাজার পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হবে।
বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন ধলিগৌরনগর ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা জিয়াউল হক নোমান এবং ফরাজগঞ ইউনিয়নে উপস্থিত ছিলেন হাসনাইন আল মুসা।
এছাড়াও ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে কাজি মফিজুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মোঃ শাকিল, ডা ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের *তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *