সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

চরকাউয়া ইউনিয়নের কর্ণ কাঠি–চরকরজী বাইপাস সড়ক বেহাল, চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণ কাঠি থেকে চরকরজী বাইপাস সড়কের করুণ অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রায় ২০ বছরেও সড়কটিতে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া না লাগায় এটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে যায়, ফলে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি প্রায় অচল হয়ে পড়ে।ওই এলাকার বাসিন্দারা নিজেরা চাঁদা ধরে  রাস্তার মেরামত কাজ করছে
এ সড়কের আশপাশে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়রা জানান, অসুস্থ রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য। অনেক সময় গর্তে পড়ে বা ভারসাম্য হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনাও ঘটে, যা রোগী ও সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এ বিষয়ে চরকাউয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম মুনশি বলেন, “নতুন সরকারের মাধ্যমে সড়কটির উন্নয়ন কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে এ রাস্তার জন্য কোনো বরাদ্দ নেই।

আরো পড়ুন

বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *