নিজস্ব প্রতিবেদক : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি নির্বাপনে আহতদের সম্মাননা জানালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। আজ বুধবার হাসপাতালের কনফারেন্স রুম বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, ওয়ার্ড মাস্টার ও আনসার সদস্যসহ ১১ জনকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বেলা ১১টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ইতঃপূর্বে হাসপাতালে অনেকবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নিকা-ের সময় ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয় স্টাফরা অনেক কাজ করে থাকেন।
কখনই এভাবে কাউকে সম্মাননা প্রদান করা হয়নি। বর্তমান পরিচালক স্যারের এই উদ্যোগটি সবাইকে ভালো কাজের উৎসাহিত করবে। তিনি আরো বলেন, হাসপাতালের স্টাফদের অগ্নি নির্বাপনে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয় পরিচালক স্যার ফায়ার সার্ভিস বিভাগকে অবহিত করেছেন এবং অচিরেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান এর সঞ্চালনা ও উপপরিচালক ডা. একেএম নজমুল আহসানের উপস্থিতিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, যে ভালো কাজ করেন, তার ভালো কাজের জন্য তাকে সম্মাননা প্রদান করা উচিত। এতে ওই মানুষটি ভালো কাজের প্রতি আরো উৎসাহিত হবেন।
হাসপাতালে ভালো কাজের জন্য সম্মাননা প্রদানের বিষয়টি চালু করা হয়েছে। তিনি বলেন, গত ১৭ মার্চ রাতে অগ্নিকা-ের সময় অগ্নি নির্বাপনে কাজ করে হাসপাতালের স্টাফসহ আনসার সদস্যরা আহত হয়েছিল। তাই তাদের প্রতি সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন। এছাড়া সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল, লিফ্ট অপারেটর ছায়েদ মিয়া, আনসার সদস্য রাকেশ সরকার, আল আমিন গাজি, মো. রাকিবুল, রুবেল দে, মো. রাজিব, কিশোর অধিকারী, মো. নাজমুল, স¤সম্রাট ভক্ত।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে হাসপাতালের ওপিডি (বহির্বিভাগ) ভবনের ৫ম তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা দিতে হাসপাতালে ফায়ার সার্ভিস ও আনসার সদস্য এবং হাসপাতালের স্টাফরা অন্য ওয়ার্ডে সরিয়ে নেয়। এতে আগুনের ধোয়ায় ৮ আনসার সদস্য ও ওয়ার্ড মাস্টার ও লিফ্ট ম্যান আহত হন। তাদের প্রতি সম্মাননা জানাতে এই আয়োজন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।